dr-sm-khaliduzzaman

স্বাস্থ্য সেবায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি ডা. এসএম খালিদুজ্জামানের

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা এসএম খালিদুজ্জামান এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার ধামালকোট আদর্শ উচ্চ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা এসএম খালিদুজ্জামান এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ভাষানটেক বস্তি এলাকা থেকে প্রায় ১৫০০ জন পুরুষ, মহিলা ও শিশু ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেছেন।

এসময় ডা এসএম খালিদুজ্জামান স্বাস্থ্য সেবার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ আজ চরম স্বাস্থ্য সেবা সংকটে ভুগছে। আমাদের পরিকল্পনা হল স্বাস্থ্য সেবাকে আমূল পরিবর্তন করা, যাতে দেশের প্রতিটি মানুষ সহজেই সুলভ মূল্যে চিকিৎসা সেবা পায়।"

ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আরও বলেন, "আমরা যদি জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সেবা পৌঁছে দিতে পারি, তাহলে দেশের মানুষ আমাদের পাশে দাঁড়াবে। আগামী নির্বাচনে তারা জামায়াতকে ভোট দিয়ে তাদের নেতৃত্বের আসনে বসাবে।"

এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করেন। এর মধ্যে ছিলো বিনামূল্যে ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ টেস্ট, ব্লাড সুগার টেস্ট এবং ব্লাড প্রেসার পরিক্ষা। সেবা পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা আশা প্রকাশ করেছেন যে, জামায়াতে ইসলামী ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

এছাড়াও ডা. খালিদুজ্জামান ধামালটেক বায়তুল নুর মসজিদে আসরের নামাজ শেষে বিপুল সংখ্যক মুসল্লির সাথে কুশল বিনিময় করেন। পরে, তিনি ধামালটেক ও ভাষানটেক বস্তি এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং দোয়া প্রার্থনা করেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক জনাব হেদায়েত উল্লাহ, ভাষানটেক থানা আমীর ডা. আহসান হানীব, ক্যান্টনমেন্ট থানা সেক্রেটারি জানাব ইনামুল কবির, ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল এবং স্থানীয় নেতৃবৃন্দ।

Previous Post

Related Posts

Back To Top