dr-sm-khaliduzzaman

ঢাকা-১৭ আসনে ডা. এসএম খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ডা. এসএম খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং অফিসার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান-এর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে ৫  থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

Next Post Previous Post

Related Posts

Back To Top