dr-sm-khaliduzzaman

স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে

বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল নতুন মাইলফলকে। উন্নত চিকিৎসা সেবা এবং আধুনিক প্রযুক্তির মাইলফলক হিসেবে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল তার নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে হাসপাতালটির দ্বিতীয় অপারেশন থিয়েটার। ৫ জানুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পথচলা শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালটির চেয়ারম্যান ও কনসালটেন্ট ডা. এসএম খালিদুজ্জামান বলেন, আমাদের হাসপাতাল আন্তর্জাতিক মানের ধাঁচে পরিচালিত হচ্ছে। এতে দেশ থেকে বাইরে চিকিৎসা নেওয়ার খরচ অনেকাংশে সাশ্রয় হচ্ছে। অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ সময় ও অর্থ ব্যয় করতে হয়, এমনকি নিজের দেশে চাকরি ছেড়ে যেতে হয়। এখন তারা দেশের মধ্যেই মানসম্মত চিকিৎসা নিতে পারবে।


প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. নিলুফার সুলতানা বলেন, সেবার মানে পাঁচ বছরে প্রতিষ্ঠানটি অনেক এগিয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও কনসালটেন্ট ডা. রফিকুল ইলাম ভুঁইয়া বলেন, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করতে আমরা নতুন এই অপারেশন থিয়েটার চালু করেছি, যাতে সেবার দ্বার আরও উন্মুক্ত হয়।


সব মিলিয়ে, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের দ্বিতীয় অপারেশন থিয়েটারের উদ্বোধন দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও মানসম্মত সেবার সমন্বয়ে হাসপাতালটি রোগীদের জন্য নিরাপদ ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Next Post Previous Post

Related Posts

Back To Top