dr-sm-khaliduzzaman

বিশাল গণজমায়েতের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ে জামায়াত নেতা

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের গণসমাবেশ। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো কর্মী, সমর্থক ও সাধারণ জনতার ঢলে মুখোর হয়ে ওঠে ভাষানটেকের সমাবেশ প্রাঙ্গন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বৃহত্তর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ভাষানটেক এলাকার বি.আর.পি মাঠে অনুষ্ঠিত হয়েছে এই গণসমাবেশ। এর মাধ্যমে নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঠে আনুষ্ঠানিক অভিষেক ঘটলো ঢাকার এই আসনে জামায়াতের হয়ে লড়তে যাওয়া ডা. খালিদুজ্জামানের।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয়বারের মতো নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশস্থলে তাঁর নির্বাচনী আসন-নম্বর সম্বলিত ব্যানারও দেখা যায়। ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা।

এ সময় ঢাকা-১৭ নির্বাচনী এলাকার জনসাধারণের কাছে ডা. খালিদুজ্জামানের সংক্ষিপ্ত ভিজুয়াল জীবনী উপস্থাপন করা হয়।

ডা. খালিদুজ্জামান মঞ্চে আসা মাত্রই স্লোগান আর উপস্থিত জনসাধারণের উচ্ছ্বসিত ধ্বনিতে মুখোর হয়ে ওঠে পুরো সমাবেশ। তিনি বলেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। বিদেশে যেমন তেলের খনি আছে, আমাদেরও গ্যাস আছে, মৎস আছে; বিশেষ করে মানবসম্পদ আছে।

যুদ্ধের পর বাংলাদেশের সব সম্পদ শোষণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ কখনও পায় নাই। এতদিন দিল্লির প্রেসক্রিপশনে চলেছে দেশ। বারবার ভোটের নামে তামাশা করা হয়েছে।

গত বছরের জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, অসংখ্য শহীদের জীবনের বিনিময়ে, অসংখ্য আহতদের সেক্রিফাইসের বিনিময়ে দেশকে নতুন করে গঠনের যে সুযোগ আমরা পেয়েছি, তাকে কাজে লাগাতেই হবে। যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা এদেশকে বিনির্মাণ করব, ইনশাঅল্লাহ।

Next Post Previous Post

Related Posts

Back To Top